
Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
নিউজ ডেস্ক
স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান কি এক, সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সংস্কার প্রক্রিয়া নিয়ে বলতে গিয়ে বিএনপির এ নেতা বলেছেন, অনেক কিছু সংস্কার প্রস্তাবে আসেনি। আবার অনেক কিছু এসেছে, যা অবাস্তব। সংবিধান সংস্কার প্রস্তাবে একই প্যারায় মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান আনা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধ আর সেটি কি এক?
বুধবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি। সেটাকে আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন।
নির্বাচন বিলম্বিত করলে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে এর কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন এ বিএনপি নেতা। বলেন, ৬ মাস পরে কী সংস্কার হলো বা হলো না তা-ও জানতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনাসহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনও উদ্যোগ নেয়া হয়নি।
ছাত্রদের দল গঠনকে ইঙ্গিত করে সাবেক এ যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে। নির্বাচনে জয়ের জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করলে তা ফ্যাসিবাদের নামান্তর কিনা, সে প্রশ্নও তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।



