আইওয়াশবিহীন দখলমুক্ত ফুটপাত ও রাস্তা দেখতে চাই আমরা সিলেট মহানগরবাসী

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৫.৪৫ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের চতুর্থ সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। এতদ্বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

আলোচনাকালে বক্তারা বলেন, সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা হকার বা ভ্রাম্যমান ব্যবসায়ী, অবৈধ স্ট্যান্ড ও পার্কিং সহ কতিপয় স্থায়ী ব্যবসায়ীদের দখলে। এ অবস্থা থেকে আমরা নগরবাসী কবে মুক্তি পাবো? ফুটপাত একদিকে দখল করে আছে হকাররা ও অপরদিকে দখল দোকানের সাটারের নিজস্ব স্থানের বাহিরে  নির্দিষ্ট দোকান ছাড়াও ফুটপাত ভাড়া দিয়ে দখল করে আছে কতিপয় স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে মহানগরীর রাস্তা দখল করে আছে হকাররা। পাশাপাশি অবৈধ পার্কিং ও স্ট্যান্ডবাজির মহাসমারোহ চলছে। এতে জনজীবন অতিষ্ঠ। সর্বস্তরের নাগরিকবৃন্দ না পারছেন ফুটপাতে স্বাচ্ছন্দে হাটতে, না পারছেন বাহন নিয়ে রাস্তায় চলতে। যানজট মহানগরীর একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যানজটের ধরন দেখে মনে হয় প্রশাসন যেন তাদের কাছে ব্যর্থ। ফুটপাত ও রাস্তা দখলকারীর প্রশাসনের চেয়েও কি শক্তিশালী? আমরা সাধারণ জনগণ তা জানতে চাই। নগরীর প্রধান রাস্তা সহ অলিগলির একই অবস্থা। যেখানে যার মন চাই, সেখানে অবৈধ দোকান ও স্ট্যান্ড তৈরী করে বসে আছে। বক্তারা আরো বলেন, কয়েকদিন পর পর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের জোর তৎপরতা চোখে দেখার মতো কিন্তু সেটি একদিন বা দুই দিনের জন্য। নগরবাসী সম্পূর্ণ দখলমুক্ত ফুটপাত ও রাস্তা আশা করে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আমরা সিলেট মহানগরবাসী আইওয়াশবিহীন দখলমুক্ত ফুটপাত ও রাস্তা দেখতে চাই।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় সাপ্তাহিক ৪র্থ সভায় বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট্য সমাজকর্মী মোঃ আমিনুল ইসলাম ডিনেস ও মোঃ নুরুজ্জামান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ শাহনুর আলী, নীলমনি কান্ত চন্দ, সাগর দে, মোঃ জয়নাল আবেদীন, দিলীপ আচার্য্য, তরুন রায়, কালিপদ সূত্রধর ও পলাশ দাস।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন