
Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগস্টের ৫ তারিখের আগে এই দেশে চাঁদাবাজি হয়েছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, চাঁদাবাজি হয়েছে; এখনো চলছে শুধু ফ্ল্যাগ বদল হয়েছে। এক হাত থেকে অন্য হাতে গিয়েছে।
শনিবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে জনপ্রতিনিধি হলে সম্পদ বাড়বে না বরং কমবে। কারণ শুধুমাত্র সরকারি টাকায় জনসেবা হবে না নিজের টাকাও খরচ হবে। বর্তমানে রাজনীতি একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এমপি হলে সম্পদ শুধু বাড়তেই থাকে। আমরা সেটা ভুল প্রমাণ করতে চাই।
ডা. শফিক বলেন, ৫ আগস্টে থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া ছিল যাতে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। সেটা তারা করতে সক্ষম হয়েছে। প্রমাণ করেছে জামায়াতে ইসলামীর হাতে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। জামায়াতে ইসলামীর হাতে যদি জাতির কোনো দায়িত্ব দেয়, তাহলে সেই দায়িত্ব মালিকানা হিসেবে নয় পাহারাদার হিসেবে পালন করবো।
জামায়াতের আমির আরও বলেন, চাইলে আমরা কিছু কিছু চাঁদাবাজি করতে পারতাম। কিছু দখল নিতে পারতাম। কিন্তু এটা আমাদের জন্য হারাম মনে করি। নেতাকর্মীদের সেই বার্তাই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



