কোম্পানীগঞ্জ ও বৌবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষ-পুলিশসহ আহত ১২ জন

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটে কোম্পানীগঞ্জ সামান্য তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ  ঘটনা ঘটেছে । সংঘর্ষে কোম্পানীগঞ্জ উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের টুকেরগাঁও বৌবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ( ২১/০১/২০২৫ ) সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় ২ ঘন্টা সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

স্থানীয় সূত্র জানা গেছে, গত ১৯ জানুয়ারি টুকেরগাঁও বৌবাজারে মাছ কিনতে যান উপজেলার নয়াগাঙ্গেরপাড় গ্রামের সম্রাট নামের এক ব্যক্তি। এ সময় মাছের দাম নিয়ে ইসলামপুর গ্রামের শাহ আলমের সাথে তার ঝগড়া হয়। এ নিয়ে নয়াগাঙ্গেরপাড় ও ইসলামপুরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে দুইপক্ষের ৪ জন আহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ বিষয়টি সালিশে মিমাংসার উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে নয়াগাঙ্গেরপাড় গ্রামের লোকজন বৌবাজারে আসলে তাদেরকে বাঁধা দেন ইসলামপুর ও বৌবাজারের লোকজন। একপর্যায়ে তিন গ্রামের মধ্যে শুরু হয় সংঘর্ষ। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ও নিক্ষেপ। পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে দুই পুলিশ সদস্য’সহ অন্তত ১২ জন আহত হন।

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় জানান, হাসপাতালে আহত ১২ জন চিকিৎসা নিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যম’কে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন