খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া বাসভবনের আশপাশের সড়কগুলোতেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ উন্নত চিকিৎসার জন্য  মঙ্গলবার রাত ৮টায় ঢাকা বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হবেন তিনি। ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনে যাবেন তিনি।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

জানা যায়, ফিরোজার সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে। তবে , গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে তিনি।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বিকাল ৩টা নাগাদ ফিরোজায় প্রবেশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন