গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়েছে

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেস্ক :   গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে, এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

বিকল্প পথে চলতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে– এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে যেন কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন