চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

স্পোর্টস ডেস্ক: ১৯৬৬ সালে প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। সে বিশ্বকাপজয়ী দলের সব ফুটবলার কিংবদন্তির তকমা পান। এখন আর সে দলের খুব বেশি ফুটবলার বেঁচে নেই। এবার পৃথিবীর মায়া ছাড়লেন সেই কিংবদন্তি দলের মিডফিল্ডার জর্জ ইস্টহ্যামও।

৮৮ বছর বয়সি ইস্টহ্যাম অবশ্য সে বিশ্বকাপে কোনো ম্যাচ মাঠে নামার সুযোগ পাননি। তবে সাইডবেঞ্চে বসে বিশ্বকাপ পার করলেও মেডেল তো ঠিকই পেয়েছিলেন।

স্বপ্নের সে বিশ্বকাপের ঠিক আগের আসর তথা ১৯৬২ বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন ইস্টহ্যাম। তবে সেবারও কোনো ম্যাচ খেলা হয়নি তার। আন্তর্জাতিক ফুটবলে ১৯ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ২।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

ক্লাব ফুটবলে ইস্টহ্যামের শুরুটা ছিল আর্ডসের হয়ে। এরপর স্টোকস সিটি, নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনালে মতো ক্লাবে খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর ১৯৭৭ সালে স্টোকস সিটির কোচ হন ইস্টহ্যাম। তবে প্রিয় ক্লাবের ডাগআউটে ১০ মাসের বেশি টিকতে পারেননি তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন