চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেস্ক :  চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। নিহতদের মধ্যে প্রথমে ৫ জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মাঝির বাজার এলাকায় নোঙ্গর করা ওই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, মরদেহগুলো জাহাজের বিছানার ওপরে পড়ে ছিল। দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে ডাকাতির যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

পুলিশ জানায়, জাহাজে ডাকাতি করতে বাধা দেয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন