চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি Munalisa Munalisa প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ Wifi 3Lens 3Display Camera ৳8,000.00 ৳6,000.00 ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে। ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট। ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং। ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি। অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন ও পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন ও অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার তিনজনসহ ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলি হওয়া কর্মকর্তাদের মেট্রোপলিটন, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই, ডিএমপি, শিল্পাঞ্চল পুলিশ ও আরআরএফসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। Beautiful Designer Saree Perfect for all occasions. Grab yours now! Buy Now on Amazon ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম এমরান হোসেনকে এন্টি টেররিজম ইউনিটে, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে খুলনা রেঞ্জ অফিসে এবং ময়মনসিংহ রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে বদলি করা হয়েছে। সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন জাতীয় বিষয়: ঢাকা বাংলাদেশবাংলাদেশ পুলিশবাংলাদেশ রাজনীতিরাজনৈতিক