জাতীয় সরকার ঘোষনায় দেশব্যাপি ন্যাপ ভাসানী মতবিনিময় গণকর্মসুচি

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

সিলেট বিভাগ ন্যাপ ভাসানী উদ্যোগে সোমবার (৩১ ডিসেম্বর) সকল নেতাকর্মীদের নিয়ে চলমান রাজনৈতিক সংকট ও সর্বদলীয় জাতীয় একতা সরকারের দাবীতে মতবিনিময় ও দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গদীপ মোসতাক ভাসানী চেয়ারম্যান, ন্যাপ ভাসানী ডা: এম জি কিবরিয়া আহবায়ক ন্যাপ ভাসানী সিলেট বিভাগ শহিদুল হক নগরী, এম এ আলী জালালাবাদী, জামাল আহমদ ইমতিয়াজ রহমান, কবি কামাল আহমদ মো: আনোয়ার হোসেন তালুকদার, জাহাংগির আলম, মো বদরুল ইসলাম, মৌলানা গিয়েস উদ্দিন, মো: শরিফ আহমদ প্রমুখ।

প্রধান অতিথি বঙ্গদীপ মোসতাক আহমদ ভাসানী বলেন, গ্রামীণ একটি প্রবাদ বাক্য আছে বাসর রাত্রে বিড়াল মারতে হয়, তা না হলে সম্ভব নয়, এ বক্তব্যের আলোকে ৫ আগস্ট ছিল আন্দোলনরত সকল রাজনৈতিক দলসমূহ নিয়ে আগস্ট বিপ্লবে অংশ গ্রহণকারী ছাত্র-জনতা, অভিভাবক সহ সবার সমন্বয়ের সর্বদলীয় জাতীয়একতা গঠন করা, আমরা এর রূপরেখাও ঘোষণা করেছিলাম, যারা একবার করে সরকারে ছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল সবার সমন্বয় এই জাতীয় সরকার গঠন করা উচিত ছিল, এতে করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সকল সমস্যার সমাধানে ভারসাম্য রক্ষা হতে পারত, আজ এইগুলি সময়ের দাবি বাস্তবতার দাবি, এ কে পাস কাটিয়ে অন্য কিছু  করার আর কোন  সুযোগ নেই, আমরা ন্যাপ ভাসানী  পক্ষ থেকে সিলেট থেকে ঘোষণা করতে চাই। আমরা রাজনৈতিক ও সাংগঠনিক এবং  সদস্য সংগ্রহ অভিযানে সারা দেশব্যাপী মত বিনিময় কর্মসূচি চালিয়ে যাবো। এব্যাপারে আমরা সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন