জালালাবাদ প্রেসক্লাবের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেষ্ক

সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ প্রেসক্লাব ৫০ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ( ২২ ডিসেম্বর ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সংগঠনের সংশ্লিষ্টরা।

বেলা ২টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর চৌহাট্টা হয়ে মুসলিম সাহিত্য সংসদে এসে শেষ হয়।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

পরে বেলা ৩ ঘটিকায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কনফারেন্স রুমে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন্দ।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জালালাবাদ প্রেসক্লাব, সিলেটের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। আমি এই সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’

সভাপতির বক্তব্যে সাংবাদিক সিহাব আহমদ বলেন, ‘দেশের কল্যাণে জালালাবাদ প্রেসক্লাবের সদস্যরা অকোতভয় সৈনিকের ভুমিকায় নিজেদের কার্য সম্পাদন করতে বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সহ সভাপতি ফখরুল ইসলাম শান্ত, সহ-সভাপতি মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চঞ্চল, সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, সিনিয়র সদস্য মখলিস খানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল ফয়েজ খান কামাল। কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান চঞ্চল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন