জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেস্ক

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে, মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেয়া হচ্ছে।

এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন