জেনারেল সফিউল্লাহ’র মৃত্যুতে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ সিলেট বিভাগের শোক

Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে.এম. সফিউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফোরামের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম আলী, মরহুম মেজর জেনারেল কে.এম. সফিউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মতো দেশদরদী, দেশপ্রেমিক ব্যক্তিত্বের প্রয়াণে জাতি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষকে হারালো। এটি জাতির জন্য অনেক ক্ষতির, যা কখনো পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুম জেনারেল কে.এম. সফিউল্লাহর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি



