টি-টোয়েন্টির বর্ষসেরা হওয়ার দৌড়ে বাবরের সঙ্গে লড়াইয়ে তিন ক্রিকেটার

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

স্পোর্টস ডেস্ক

বছরজুড়ে টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে আইসিসির বর্ষসেরা হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন চার ক্রিকেটার। যারা বছরজুড়ে মুগ্ধতা ছড়িয়েছেন পারফরম্যান্সে। সেই চার ক্রিকেটার হলেন-জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও ভারতের আর্শদীপ সিং।

আইসিসির ওয়েবসাইটে গিয়ে এই চার ক্রিকেটারদের ভোট দিতে পারবেন তাদের ভক্তরা। এছাড়াও আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা এই ভোটে অংশ নিতে পারবেন।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

এনিয়ে পরপর তিন বছর এই তালিকায় নাম লেখালেন রাজা। চলতি বছর ২৪ ম্যাচে ৫৭৩ রান ও ২৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। এছাড়া তার নেতৃত্বে এ বছর শ্রীলংকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে।

রাজার মতো ২৪ ম্যাচ খেলেছেন বাবরও। ছয় ফিফটিতে ৩৩.৫৪ গড়ে ৭৩৮ রান করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। তার চেয়ে বেশি রান করতে পারেনি আর কোনো পাকিস্তানি ব্যাটার।

হেড অবশ্য এবারই প্রথম জায়গা পেলেন এই তালিকায়। ১৫ ম্যাচে ৩৮.৫ গড় ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে ৫৩৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।

এদিকে ১৭ বছর পর ভারতকে দ্বিতীয় শিরোপা জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন বাঁহাতি পেসার আর্শদীপ। ১৭ উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হন। শুধু তা-ই নয়, বছর শেষ করেন ১৮ ম্যাচে ১৩.৫ গড়ে ৩৬ উইকেট নিয়ে। যা তাকে এ তালিকায় উঠিয়ে এনেছে।

এদিকে মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন আয়ারল্যান্ডের অরলা প্রেন্ডারগাস্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন