ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষ নিহত ১

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

 

নিউজ ডেস্ক :  মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোববার ভোরে ঘন কুয়াশার কারণে চারটি দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত মো. ফরহাদ হোসেন (৪০) ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম জাকির হোসেন (৩২)। তিনি নোয়াখালীর বাসিন্দা। তিনি বাসের চালকের সহকারী ছিলেন।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে।

জানা গেছে, ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দেয়ে আরেকটি বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। একই সময় একটি পিকআপভ্যান একটি প্রাইভেটকারকে চাপা দেয়ে। এতে আরও কয়েকজন আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ষোলঘর পর্যন্ত ৭ থেকে ৮ কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ফরহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব বলেন, ফরহাদ কোমরে ব্যথা পান। এক্সরে করে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে এক্সে করার আগেই ফরহাদ মারা যান। লাশ বর্তমানে হাসপাতালে আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন