
Wifi 3Lens 3Display Camera
৳8,000.00
৳6,000.00
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা নিয়ে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডে যাচ্ছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল কয়েস লোদী। প্রত্যেক দিন ওয়ার্ড বিএনপির আমন্ত্রণে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষে কাছে পৌছে দিচ্ছেন তারেক রহমানের ৩১ দফার বার্তা।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মেন্দিবাগ এলাকায় ৩১ দফার প্রচারপত্র বিলিন কালে কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সিলেট নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পৌছে দিতে হবে। আর সেই বার্তা কি তা ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রশংসনীয় হয়েছে। তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলেছেন। বলেছেন রাষ্ট্র কি ভাবে আগামী দিনগুলোতে পরিচালিত হবে। তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের বার্তা বিএনপির ৩১ দফা নগরবাসীর কাছে পৌছে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ২৩ ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সহ-সভাপতি ফুল মিয়া, আমির হোসেন, সাধারণ সম্পাদক জমজম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, জাহেদ আহমদ, নামর উল্লাহ, দবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি



