দাবি মানা না হলে ১ মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করারও ঘোষণা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেস্ক –

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা। এর মধ্যে দাবি মানা না হলে ১ মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করারও ঘোষণা দেন তারা।

শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো; লিফলেট বিতরণ; বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির স্বপক্ষে জনমত গঠন।আগামী ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান।

এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে ১ মার্চ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন