
Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টায় হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশী-বিদেশী অস্ত্র দিয়ে তাদের উপর দফায় দফায় হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নং এজাহারনামীয় আসামি।
সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহারনামীয় আসামি সজিবুর রহমান সজিবকে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।
এবং গ্রেফতারকৃত সজীবকে আদালতে প্রেরণ করা হয়েছে।



