পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
সুনামগঞ্জ জেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগ্রাম দারুল উলূম কাড়ারাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগ্রাম দারুল উলূম কাড়ারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতার হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান, মাওলানা ছমির উদ্দিন সালেহ, ৫ নং ওয়ার্ডের মেম্বার মাওলানা ছালিক আহমদ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার সুমন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকারকান্দি গ্রামের হাফিজ শাইখুল ইসলাম, হাছন রাজা, নজরুল ইসলাম ও শাকিব খান, কাড়ারাই গ্রামের নেওয়াজ আহমদ, মোঃ নাজু, হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, বাদুল্লাপুর গ্রামের হাফিজ শিহাব ও হাফিজ ফরিদ, রনসি গ্রামের মিজান আহমদ, মোজাহিদ আলী ও খসরু মিয়া, খুদিরাই গ্রামের মারুফ আহমদ, সালমান আহমদ ও নাইম আহমদ প্রমুখ।
সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে অনুদানদাতা ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের ফলে। আমরা চাই, এই মানবিক প্রচেষ্টা সবসময় চলমান থাকুক। সকলের সহযোগিতা পেলে, একদিন এই ছোট উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজের বিশাল একটি অংশ অসহায় ও শীতকষ্টে ভোগছেন। পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে, তা শুধু শীতবস্ত্র বিতরণই নয়, বরং সমাজে মানবতার প্রয়োগের এক উজ্জ্বল উদাহরণ। তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের একান্ত মনোযোগ ও কাজের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। সবার মধ্যে ঐক্য এবং একে অপরের পাশে দাঁড়ানোর আগ্রহ আমাদের সমাজকে আরও শক্তিশালী এবং সুন্দর করে তুলতে পারে। ভবিষ্যতেও তাদের এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরো অনেক মানুষকে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।






















