প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদ গঠন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

সুপরিচিত ও ঐতিহ্যবাহী সংগঠন ‘ প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) ক্লাবের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও বর্তমান কেন্দ্রীয়, জেলা ও মহানগরের কার্যকরী কমিটির সদস্যদের মতামতের আলোকে উক্ত উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

বিশেষ করে, সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে যারা পরামর্শক ও সহযোগি হিসেবে পাশে ছিলেন, সেইসব সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান উপদেষ্টা হলেন সিসিকের সাবেক প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক রেজাউল হাসান কয়েস লোদী, উপদেষ্টাবৃন্দ সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. রফিক উদ্দীন, বিভাগীয় স্পেশাল জজ আদালতের সিলেটের পিপি এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ বিজ্ঞ আইনজীবী এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি এডভোকেট মুজিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাকের চীফ রিপোর্টার মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারি পরিচালক নজরুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচি ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হক, নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পেটাশন সিটির কাউন্সিলর শাহিন খালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মনসুর আহমদ রুবেল, পাস্টটিভি সিইও ও দৈনিক শুভ বার্তা ও দৈনিক সবুজ আলোর সম্পাদক শাহাব উদ্দিন, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী মুন্সি আব্দুল মুমিন।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন