ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে উদ্বোধন ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। বুধবার (০১ জানুয়ারী ২০২৫) ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় (মাগরিবের নামাজের পর) ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি কালাম বিন মনির।

উদ্বোধন ও দোয়া মাহফিলে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের, উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুব সম্পাদক শাহরিয়া হাসান, সিবিযুকস’র সদস্য মোঃ শাহী ইসলাম মারুফ, মোঃ শাহনুর আলী, উবায়দুল হাসান রায়হান, সামী আহমদ সহ প্রায় অর্ধশতাধিক মুসল্লি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন