বড়দিনেও রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত ইউক্রেন

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

আন্তর্জাতিক ডেস্ক :  বড়দিনে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটির প্রায় দেড়শো কি.মি. এলাকাজুড়ে চালানো হয়েছে হামলা। এসব হামলায় মূল টার্গেট ছিলো বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। খবর, দ্য গার্ডিয়ানের।

রুশ বাহিনী এসব হামলার জন্য ব্যবহার করে কমপক্ষে ৭০টি মিসাইল ও শ’ খানেক ড্রোন। পুরোপুরি ধ্বংস করা হয়েছে হাইমার্স রকেট ও অর্ধশত ড্রোনসহ বহু অস্ত্রশস্ত্র। একাধিক সামরিক বিমানবন্দরেও হয়েছে তীব্র হামলা।

ক্রিসমাসের দিনে এমন হামলাকে অমানবিক আখ্যা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। চলতি বছর এ নিয়ে ১৩তম বারের মতো বড় রুশ হামলার টার্গেট হলো ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলো।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

ফ্রন্টলাইনগুলোতে রাশিয়া-ইউক্রেনের সেনাদের মধ্যে চলছে ব্যাপক লড়াই। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য মতে, দুইশোরও বেশি স্থানে সরাসরি লড়াই হচ্ছে দু’পক্ষের মধ্যে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন