বড়লেখায় ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলার বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী নোমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামী নোমান হোসেন (২৭) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব হাতলিয়া (কলাজুড়া) এলাকার মৃত মামুন মিয়ার ছেলে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

জানা যায়, গত ২৪ নভেম্বর রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন