
Wifi 3Lens 3Display Camera
৳8,000.00
৳6,000.00
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ অপেক্ষার পালা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেলেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মিডফিল্ডার বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার হামজার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ফিফা হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।’
চূড়ান্ত অনুমোদন পাওয়ায় হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই। এর আগে, গত আগস্টেই তিনি বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন। হামজার পক্ষ থেকে তখন পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী।
আশা করা হচ্ছে, আগামী বছরের মার্চে এশিয়ান কাপের বাছাইপর্বে লাল–সবুজ জার্সিতে তার অভিষেক হবে।




