ঢাকা, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানালেন চিকিৎসক

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেস্ক :  যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-একদিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। ২-১ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা।

ডা. জাহিদ বলেন, কোন প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে- সেটাও তখন জানানো হবে। পরবর্তীতে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে; জানান চিকিৎসক জাহিদ। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের ওপর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  • এই বিভাগের সর্বশেষ

    Rokomari Ad Banner