বেবী নাজনীন ও জয়া আহসান পাচ্ছেন বিশেষ সম্মাননা

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

অনলাইন ডেষ্ক

সংগীত ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন সংগীততারকা বেবী নাজনীন, অভিনেত্রী জয়া আহসান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে।

২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও যমুনা টিভির সিইও ফাহিম আহমেদকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন