ভারতীয় গরু সহ ০১ টি মিনি পিকআপ আটক ও ১ জনকে গ্রেফতার করে পুলিশ 

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

সিলেট মহানগরীর বাদাঘাট এলাকা থেকে ভারতীয় পাঁচটি বলদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপে বোঝাই করা ভারতীয় গরুর চালানটি জব্দ করে। এসময় পিকআপ চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় গরুর চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারি। খবর পেয়ে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসায় জালালাবাদ থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক সিলেটের গোলাপগঞ্জ থানার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে জুবের আহমদ (৪০) পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। আটক জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায়, চোরাকারবারের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ থেকে লাল রঙের ২টি, বাদামি রঙের ২টি ও সাদা রঙের ১টি বলদ জব্দ করা হয়েছে। জব্দকৃত বলদগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।প্রেস বিজ্ঞপ্তি

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন