
Wifi 3Lens 3Display Camera
৳8,000.00
৳6,000.00
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
আন্তর্জাতিক ডেস্ক –
মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। সেই সাথে আরও আটজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সংবাদপত্র আল-আখবার আল-ইয়ুমের তথ্য অনুযায়ী, কেরদাসার নামক ওই এলাকায় ইতোমধ্যে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, যেখানে বেসামরিক প্রতিরক্ষা দল ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ধস নেমেছে। ঘটনাটি তদন্তে ইতোমধ্যে পুলিশ কাজ করছে।
সাম্প্রতিক বছরগুলিতে শহরটিতে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে, যার মধ্যে কিছু ভবনের জরাজীর্ণ অবস্থা এবং কখনও কখনও ভবন নির্মাণ বিধিমালা মেনে না চলার কারণেও ঘটেছে দুর্ঘটনা।



