মুক্তিযোদ্ধাদের অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়: সিলেটে জোনায়েদ সাকি

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন (কেমন বাংলাদেশ চাই) শীর্ষক গণসংলাপের আগে গণমাধ্যমে এ কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করা করাতে হবে জানিয়ে তিনি বলেন,, ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে সবকিছু হয়েছে।বাংলাদেশের মানুষ এখন ন্যায় বিচার চায়। আশাকরি বর্তমান সরকার সেই কাজটি করবেন।

তিনি বলেন, এই সরকার জনগণের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাই তাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক।

জোনায়েদ সাকি আরও বলেন, ভেঙে পড়া রাষ্ট্র হাতে পাওয়ার ৪ মাস পার হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের ক্ষোভ রয়েছে। প্রত্যাশা পূরণ হচ্ছে না সেভাবে। বর্তমান সরকারকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে বলেও মত দেন তিনি।

বিভিন্ন প্রতিষ্টানে বিগত সরকারের ফ্যাসিবাদী শক্তি এখনও বিদ্যমান রয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এসব বিষয়ে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে।

রাজনেতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার পক্ষেও মত দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন