ঢাকা, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

আন্তর্জাতিক ডেস্ক:  মোজাম্বিকের রাজধানী মাপুতোতে একটি কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। দাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙ্গে দেড় হাজারেরও বেশি কয়েদি পালিয়ে গেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এই তথ্য জানিয়েছেন। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নার্ডিনো রাফায়েল বুধবার বলেছেন, অক্টোবরের বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

আফ্রিকার দেশটিতে অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করেছে।  তবে শীর্ষ আদালতের সোমবারের একটি সিদ্ধান্ত বিরোধী দল এবং তাদের সমর্থকদের নতুন করে দেশব্যাপী বিক্ষোভের জন্ম দিয়েছে।  এতে দাবি করা হয়েছে, ভোটে কারচুপি হয়েছে।

আর রাজনৈতিক এই অস্থিরতার সুযোগ নিয়েই ওই কারাগারের দেয়াল ভেঙ্গে পালায় কারাবন্দিরা। তবে পলাতকদের মধ্যে প্রায় ১৫০ জনকে আবারও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় আছে ফ্রেলিমো।  অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ফ্রেলিমো পার্লামেন্টে ২৫০টি আসনের মধ্যে ১৯৫টি আসন জিতেছে।  বিরোধী ভেনানসিও মন্ডলেনের দল পেয়েছে ৩১টি আসন। আর রেনামো দল পেয়েছে ২০টি আসন। ফ্রেলিমো সব প্রাদেশিক নির্বাচনেও জয়লাভ করেছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ হয়েছে। বহু মানুষ নিহত হয়েছেন। বেশ কিছু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।  এই সহিংসতার সর্বশেষ খবর কারাগারে দাঙ্গা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  • এই বিভাগের সর্বশেষ

    Rokomari Ad Banner