রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে তৃণমূলের মানুষের কাছে নিয়ে যেতে হবে : ডা. জাহিদ

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনরোষের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন রাষ্ট্রকাঠামোকে সংষ্কার করা অপরিহার্য হয়ে পড়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষনা করোছেন। এই কর্মসূচিকে তৃণমূলের মানুষের কাছে নিয়ে যেতে হবে। ৩১ দফার পক্ষে জনমত গঠনে দলের সকল নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে। পাশাপাশি এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দলের প্রার্থীকে তথা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠে কাজ শুরু করতে হবে। জনগনের দারপ্রান্তে যেতে হবে। প্রয়োজনে টিম করে একদম তৃণমূলে যেতে হবে।

মঙ্গলবার বিকেলে নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস। বিশেষ বক্তার বক্তব্য রাখেন- জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট জেলা বিএনপি অতিতের যেকোন সময়ের চেয়ে এখন সুসংগঠিত। দলের প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীরা শতষ্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে সফল করেন। অতিতের মতো আগামী দিনেও সিলেট জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ, এম. আসকির আলী, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলার আওতাধীন উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন- কানাইঘাট উপজেলার মামুন রশিদ মামুন, কানাইঘাট পৌরের নুরুল হোসেন বুলবুল, কোম্পানীগঞ্জের আলী আকবর, বালাগঞ্জের এম. মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার মনিরুজ্জামান উজ্জল, বিয়ানীবাজার উপজেলা ছরওয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলার ইসমাইল হোসেন, গোলাপগঞ্জ পৌরের নজরুল ইসলাম, জকিগঞ্জ পৌরের সদর উপজেলার আকবর আলী, জৈন্তাপুর উপজেলার বাহরুল ইসলাম বাহার, ওসমানীনগর উপজেলার রায়হান আহমদ, বিয়ানীবাজার পৌরের নজমুল হোসেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খাঁন জামাল, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, শাকিল মুর্শেদ, ফজলে আহসান রাব্বি, ফাহিমা কুমকুম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন