লাই হারাওবা’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

মণিপুরী কালচারাল কমপ্লেক্সে ‘লাই হারাওবা’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামি এপ্রিল মাসে ইউনেস্কো, বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় যাদুঘর সহযোগিতায় অনুষ্ঠিতব্য মণিপুরী লাই-হারাওবা উৎসবকে সামনে রেখে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মৌলভীবাজার কমলগঞ্জে  মণিপুরী কালচারাল কমপ্লেক্সে  প্রাঙ্গণে  এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউনেস্কো আইসিএইচ এনজিও ফোরাম, এশিয়া প্যাসিফিকের প্রতিনিধি, বিশিষ্ট নৃত্যশিল্পী, সংস্কৃতিজন লুবনা মরিয়াম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও প্রত্নতত্ববীদ মুতুয়া জাদুঘরের পরিচালক মুতুয়া বাহাদুর।

লুবনা মারিয়ম বলেন, ‘লাই হারাওবা’ মণিপুরীদের আদি উৎসব। মণিপুরীদের সমৃদ্ধ ঋদ্ধ সংস্কৃতির ভিত্তি হচ্ছে লাই হারাওবা। বাংলাদেশে প্রায় বিলুপ্ত হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী উৎসবকে লালন ও রক্ষার দায়িত্ব আমাদের সকলের।

দুই মাসব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন মণিপুর ভারতের বিশিষ্ট নৃত্যগুরু নোংথমবম সামু মৈতৈ ও পেনাশিল্পী মৈস্নাম মারজিৎ সিং।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, লাই হারাওবা উদযাপন পরিষদের আহবায়ক ইবুংহাল সিংহ শ্যামল, সদস্য সচিব ওইনাম লানথৈ প্রমুখ।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন