শান্তিগঞ্জে অবৈধ ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ শাড়ি কাপড়, কসমেটিক্স, চকলেট, শীতবস্ত্রসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে শান্তিগঞ্জ থানা এলাকায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) সোলেমান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করেন৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার নতুন গুদিগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আবুল হোসেন (২৮) ও একই উপজেলার উত্তর ফেনিবিল গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র শাকিল মিয়া (২২)।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ভারতীয় পণ্যসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন