
Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
নিউজ ডেষ্ক
মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব বলেছেন, সকল বিভেদ ভুলে আমরা মানুষের সেবায় কাজ করতে চাই।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর লামবাজারস্থ রয়েল শেফ রেস্টুরেন্টে সিলেট বিবিকের বার্ষিক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বিবেকের কার্যকরি সদস্য রোটারিয়ান পীযূষ কান্তি পুরকায়স্থ ও সহ কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিবেকের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, প্রাক্তন সভাপতি উত্তরা ব্যাংকের জিএম (অব.) নীরেশ চন্দ্র দাশ, প্রাক্তন সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, মতবিনিময় উপ কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সাধারণ সম্পাদিকা শিক্ষয়িত্রী শীলা চৌধুরী। অনুষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র চন্দ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, এডভোকেট প্রশান্ত কুমার পাল, সহ সভাপতি সুব্রত দেব, সহ সম্পাদক অধ্যাপক অনবীর রায়, সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, প্রকাশনা সম্পাদক কবি সুমন বনিক, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য এপেক্সিয়ান জি.ডি. রুমু, এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, আজীবন সদস্য অজিত ভট্টাচার্য্য, ডা. দেবরাজ চৌধুরী, ডা. সুকান্ত মজুমদার, ব্যাংকার দীপক কুমার দাশ, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সর্বমঙ্গলা দত্ত, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কৃষ্ণা তালুকদার কণিকা, লেখিকা অমিতা বর্ধন, বেনু ভূষণ পাল, অরূপ বিজয় চৌধুরী মনি, ছড়াকার অজিত রায় ভজন, ব্যাংকার রিপন চন্দ্র সরকার, অধ্যাপক চঞ্চল রায় শুভ, অধ্যাপক অসিত কুমার শর্মা, প্রভাষক তাপস সূত্রধর, প্রভাষক নন্দ কিশোর রায়, প্রকৌশলী নিতাই চন্দ্র পাল, শিক্ষয়িত্রী বিউটি রানী দেব প্রমুখ।
সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সিলেট বিবেকের উপদেষ্টা, আজীবন সদস্য, দাতা সদস্য ও কার্যকরি পরিষদের সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। সভায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেওয়া হয়। সভায় সিলেট বিবেকের পক্ষ থেকে আগামী ১১ জানুয়ারি শনিবার দরিদ্র ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে সদস্য চাঁদা ১ হাজার টাকা প্রদান করে সকলকে যথা সময়ে যথা স্থানে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন শীতবস্ত্র বিতরণ উপ কমিটির আহ্বায়ক সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল। শেষে সকলকে চা-চক্রে আপ্যায়িত করা হয়।



