সচিবালয়ে আগুনের সঙ্গে সম্পৃক্তদের আজকের মধ্যে আইনের আওতায় আনার দাবি

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিউজ ডেস্ক :  আজকের মধ্যে সচিবালয়ে আগুনের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন– স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, সচিবালয়ে যারা আগুন দিয়েছে, তাদের কেন গ্রেফতার করা হলো না? আজকের মধ্যে আগুনের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

তিনি বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে। এখনও ষড়যন্ত্রের জাল বিস্তার করে হাসিনাকে ক্ষমতায় আনার চক্রান্ত চলছে। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। যে চক্র সচিবালয়ে আগুন লাগিয়েছে, তারা আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়াতে আবারও সিন্ডিকেট করছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সরকারকে স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচিত সরকার দেশের গুরুত্বপূর্ণ সংস্কার করবে। তিনি যোগ করেন, ক্ষমতা দখলের জন্য বিএনপি রাজনীতি করে না।

উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায় আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন