সাংবাদিক মাহমুদ হোসেন এর মমতাময়ী মায়ের ইন্তেকাল,শ্যামল পরিবারের শোক

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার চিফ ফটোসাংবাদিক, দৈনিক মানবজমিন ও বাংলানিউজ ২৪.কমের স্টাফ ফটোসাংবাদিক বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামের কৃতিসন্তান সাংবাদিক মাহমুদ হোসেন এর মাতা মিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০মিনিটে সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ রোববার (০৯ ফেব্রুয়ারি) বাদ আছর উত্তর আকাখাজানা হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

শোক: এদিকে সাংবাদিক মাহমুদ হোসেন এর মায়ের ইন্তেকালে গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।

তারা এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন