সাইফ আলির ওপর হামলাকারী বাংলাদেশি: মুম্বাই পুলিশ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

বিনোদন ডেস্ক

সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তারকা মারাত্মকভাবে আহত হন। এরপর অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

এ ঘটনায় এর আগে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। যদিও পরে জানানো হয়, ওই ব্যক্তি হামলার সাথে জড়িত নন।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

এবার মুম্বাই পুলিশ দাবি করছে, সাইফের বাসায় হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশের নাগরিক। ওই ব্যক্তি কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে যায়।

রোববার (১৯ জানুয়ারি) সকালে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার, দীক্ষিত গেদাম গণমাধ্যমে বলেন, বুধবার রাতে তারা এই হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে। তার নাম, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।

পুলিশ কর্মকর্তার দাবি, এই ব্যক্তির কোনো ভারতীয় কাগজপত্র নেই। তার বিরুদ্ধে ইতোমধ্যেই পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে সে সাইফের বাড়িতে ঢুকেছিল।

তিনি বলেন, আমরা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করেছি, যা দেখে বোঝা যায় সে বাংলাদেশি। চার মাস আগে ভারতে প্রবেশ করে এবং বিজয় দাস নামে মুম্বাইতে বসবাস করছিল।

পুলিশের দাবি, কয়েকমাস আগেও সে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতো। বর্তমানে বেকার। পুলিশের ধারণা, এই জন্যই সে বড় চুরির আশায় সাইফের বাড়িতে হানা দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন