সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

স্পোর্টস ডেস্ক: হত্যা মামলার আসামিসহ শেয়ার বাজার কারসাজিতে জড়ানোর অভিযোগ রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। যে কারণে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এই অবস্থায় সাকিব যে আসন্ন বিপিএলেও খেলতে পারেন না তা এক রকম নিশ্চিতই বলা চলে। যা নিয়েই এবার চরম হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি কর্তা খালেদ মাহমুদ সুজন।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে সাকিবের খেলা এক রকম অনিশ্চিত। দেশের ক্রিকেটের পোস্টার বয় থাকছেন না মেগা এই আসরে। রাজনৈতিক কারণে সাকিবের আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও এক রকম অনিশ্চিত। যা নিয়ে হতাশায় ঝড়ে পড়ল সুজনের কণ্ঠে।

সাকিবের বিপিএল খেলতে না পারা নিয়ে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঢাকা ক্যাপিটালসের কোচ সুজন জানালেন তার হতাশার কথা।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

সুজন বলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা….সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’

সাকিবের জন্য তার মতো যে অনেক ক্রিকেটারই হতাশ সেটাও জানিয়েছেন সুজন। বলেন, ‘ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে…। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেকেই হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না। কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন