সিলেট কোম্পানীগঞ্জে দু’দফা হামলায় নারীসহ ৬ জন গুরুতর আহত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

সিলেটের কোম্পানীগঞ্জে দু দফা হামলায় একই পরিবারের নারী-পুরুষসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়। গত ২৭ জানুয়ারি ও ৩১ জানুয়ারি উপজেলার টুকেরগাঁওয়ের আনোয়ার হোসেনের বাড়িতে ও গ্রামের মসজিদ প্রাঙ্গনে দু’দফায় হামলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে টুকের গাঁও গ্রামের রিয়াজ উদ্দিন ও তাদের স্বজনরা ২৭ জানুয়ারী একই গ্রামের আনোয়ার হোসেনের বসত ঘরে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ঘরের ১ মহিলাসহ ৫ জন গুরুতর আহত হন। এর পর ৩১ জানুয়ারী গ্রামের মসজিদ প্রাঙ্গনে আবার হামলায় আনোয়ার পরিবারের আরো ১ জন গুরতর আহত হন।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

আহতরা হলেন- শিরীনা বেগম, জুবায়র আহমদ, সাব্বির আলী, আসমত আলী, বাতির আলী ও তাজির আলী।

এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন,মামলা নং- ০২(২)২৫।

মামলার আসামীরা হলেন টুকেরগাঁওয়ের রিয়াজ উদ্দিন,  সুয়েল মিয়া, গৌছ উদ্দিন, আলিম মিয়া, রবিকুল, রজব উদ্দিন ও ফারুক মিয়া।

মামলা দিলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় আসামীরা পাল্টা মামলা ও হামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি  উজায়ের আল মাহমুদ আদনান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান- আসামীরা আত্মগোপনে চলে গেছেন। তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন