
Wifi 3Lens 3Display Camera
৳8,000.00
৳6,000.00
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলার উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ কামাল আহমদ গত শনিবার (১১ জানুয়ারি) স্বদেশ প্রত্যাবর্তনকালে সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী এবং দক্ষিণ সুরমাবাসী তাকে গণসংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও বিএনপি এবং দক্ষিণসুরমাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



