সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধের শঙ্কা, ক্ষুব্ধ প্রবাসীরা

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ বিমানের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। তবে টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে আগামী মে মাস থেকে। ফলে অতীত অভিজ্ঞতার আলোকে প্রবাসীরা ধারণা করছেন, এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এ নিয়ে উত্তর যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, মূলত দু’টি কারণে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানে ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে৷ একটি হচ্ছে যাত্রী সংকট, বিমানের উড়োজাহাজ সংকট। তবে যাত্রী সংকটের অভিযোগ মানতে নারাজ প্রবাসীরা।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

এ লক্ষ্যে এ রুটে ফ্লাইট চালু করার জন্য প্রতিবাদ সভা এবং গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রবাস বাংলা ইউকের আয়োজনে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ প্রেসক্লাবের সভাপতি শিহাব আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী৷ স্বাগত বক্তব্য রাখেন প্রবাস বাংলা টিভির সিলেটের ব্যুরো প্রধান শফিকুল ইসলাম৷

এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বহু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ এবং গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে সময় টেলিভিশনের সিলেট প্রতিনিধি অপু বনিক বলেন, ‘অত্যন্ত জরুরী এই রুটে বিমানের ফ্লাইট বন্ধের পায়তারা চলছে। এটি কোনোভাবেই কাম্য নয়৷ কেননা, সিলেটের হাজার হাজার প্রবাসীরা এতে সংকটে পড়বেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশাকরি, এই সিদ্ধান্ত বাদ দিয়ে এই রুটে বিমানের ফ্লাইট বিগত সময়ের মত চালু থাকবে।’

সাংবাদিক রাজন আহমদ আরিয়ান বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা এই দেশটাকে টিকিয়ে রেখেছেন৷ বিগত গণআন্দোলনে আপনারা দেখেছেন, রেমিট্যান্স যোদ্ধাদের কী ভূমিকা৷ এখন এই রুটে ফ্লাইট বন্ধ হবার পায়তারা নিঃসন্দেহে কুচক্রী মহলের ইন্ধন রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যদি এই রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায় তবে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলব৷’

এনটিভি সিলেটের ভিডিও জার্নালিস্ট আনিস রহমান বলেন, সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ হলে সিলেটের হাজার হাজার প্রবাসীরা বিপাকে পড়বেন৷ তাই কোনো অবস্থাতেই যেন এই রুটে ফ্লাইট বন্ধ না হয়।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমরা একটি অস্পষ্ট বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি। কেননা, বিমান কর্তৃপক্ষ এই রুটে বিমান ফ্লাইট বন্ধের ঘোষণা দেননি। এক শ্রেণির দালাল যারা আমাদের দেশের ভালো চায় না, তারাই বুকিংয়ের জন্য যাত্রীদের হয়রানি করছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে সুগভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি৷ প্রবাসীরা কেন এই রুটের টিকেট পাচ্ছেন না? এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অন্তত সাড়ে তিন কোটি মানুষের এই ফ্লাইটের সাথে সম্পৃক্ততা রয়েছে৷ তবে কেন এই রুটে ফ্লাইট বন্ধের পায়তারা চলছে, এ বিষয়ে আপনারা প্রশ্ন তুলুন৷’

তিনি আরও বলেন, ‘সিলেট-ম্যানচেস্টার রুটে অনেক বয়স্ক প্রবাসীরা আসা-যাওয়া করে থাকেন। তাদের সাথে এমন দুর্ব্যবহার কাম্য নয়। আমরা বিস্মিত হই, বিমান বাংলাদেশে এখনো ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বসে আছে। প্রবাস বাংলা ইউকে এর প্রতিবাদ করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকেই এই ব্যাপারে কথা বলব। সমাজ সচেতন ব্যক্তিরা কথা বললে এই ষড়যন্ত্র বা কূটকৌশল বাস্তবায়ন হবে না৷ এটা সিলেটবাসী মেনে নিবে না।’

উল্লেখ্য, সিলেট-ম্যানচেস্টার রুটটি উত্তর যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু তাদের যাতায়াতের মাধ্যম নয়, বরং দেশের সাথে তাদের অর্থনৈতিক এবং সামাজিক সংযোগের অন্যতম সেতুবন্ধন। প্রবাসীরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এবং রুটটি চালু রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন