
Wifi 3Lens 3Display Camera
৳8,000.00
৳6,000.00
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
নিউজ ডেস্ক : ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন জমা দেয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। সরকারি চাকরির এই পরীক্ষার সিটে বসতে আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলওয়েজ দুরদানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ পিএসসি জানায়, ৪৭ বিসিএসে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে, আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত।



