৮৬ রানের ইনিংস খেলা তামিমের কাছে বাউন্ডারি ছোট মনে হচ্ছে

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

স্পোর্টস ডেস্ক

দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ৪৮ বলে ৩ ছক্কা ও ১১ চারে ৮৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর এমন ইনিংসের পর তামিম জানিয়েছেন, মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য ছোট মনে হয়েছে তার।

এবারের বিপিএলে শুরু থেকেই রান হতে দেখা যাচ্ছে। আর ৩ জানুয়ারি মিরপুরে তো রেকর্ডই হয়েছে। দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংসের করা ২১৯ রান বিপিএলে মিরপুরের সর্বোচ্চ। হঠাৎ এত বেশি রানের পেছনে ছোট বাউন্ডারিকেও একটি কারণ হিসেবে বলা হচ্ছে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

যে কারণে বাউন্ডারি দৈর্ঘ্য আরও বাড়ানোর কথা বলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ম্যাচশেষে তামিম বলেন, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক, সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে, সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এটা বোলারদের জন্য কিছু থাকে। কারণ, উইকেট অনেক ভালো।’

তবে ভালো উইকেটের জন্য পিচ কিউরেটরদের কৃতিত্বও দিয়েছেন তামিম, ‘কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো, বাউন্ডারি বাড়িয়ে দিন, যেহেতু জায়গা আছেই। এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই। আশা করছি, কর্তৃপক্ষ আমার কথা শুনবে, বাউন্ডারি বাড়িয়ে দেবে। কারণ, আপনার কাছে জায়গা আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন