৮ দফা বাস্তবায়নে শ্রমিক ইউনিয়ন ৭০৭ সিলেট মহানগর উপ-কমিটির মিছিল

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

৮ দফা দাবি বাস্তবায়নে সিলেট নগরীতে মিছিল করেছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ মহানগর উপ-কমিটি। গতকাল সোমবার (২০ জানুয়ারী) সকালে ৭০৭ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর উপ কমিটির সহ-সভাপতি শ্রমিক নেতা এম বরকত  আলী, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কামরুল ইসলাম, মুহিবুর রহমান এপলো, সুজন মিয়া, আউয়াল মিয়া, নেছার আহমদ, আব্দুস সালাম,  ইউছুফ আলী ও আব্দুল্লাহ’র নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতৃবৃন্দ মিছিল সহকারে হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে গিয়ে মিলিত হয়। মিছিলে অংশ নেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ মহানগর উপ-কমিটি শতশত নেতাকর্মী।

উত্তর-সুরমা নতুন ব্রিজের  মুখে মিছিলপূর্ব সংক্ষিপ্ত পথসভায় মহানগর কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন থেকে পরিবহন শ্রমিকদের ন্যায্য ৮ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবী পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে সিলেটের পরিবহন শ্রমিকগণ ক্ষুব্ধ হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, আমাদের ৮ দফা দাবী হচ্ছে- সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে।

Saree

Beautiful Designer Saree

Perfect for all occasions. Grab yours now!

Buy Now on Amazon

মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এমএ খান লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করতে হবে।

বিভিন্ন যানবাহনের শ্রেণিবিন্যাসকৃত ২০২৩ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিতে হবে ও সিলেটের সকল সিএনজি-চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সূত্রিতার সমাধান দিতে হবে, সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সিলেটে সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে। প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। ড্রাইভিয় লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএ’র সকল দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স প্রাপ্তিতে সকল ধরণের জটিলত দুর করতে হবে। সিলেটে ডাম্পিংকৃত যানবাহন ও ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। সিলেট মহানগরে সকল ছোট গাড়ীর পার্কিংয়ের স্থান দিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন