ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশতাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রীসাঈদ আহমদ (১৮) নামে তরুণ নিখোঁজহঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রীকেবিশ্বনাথে রামসুন্দর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল বারীপ্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিকরাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসিগোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত
খেলাধুলা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক-

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর জবাবে ব্যাট করতে নেমে ২৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আলোক সল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।

৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় দিন পর্যন্ত এসেছে ৩৭ রান। কাল ২৯ রান নিয়ে দিন শুরু করবেন হৃদয়। মুশফিক অপরাজিত ১৯ রানে। বাংলাদেশ এখনো পিছিয়ে ২৬৮ রানে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা।

সাদমান ইসলামের চোটে ওপেনিং নামা নাঈম হাসান ৫ রানে ফেরার পর বিদায় নেন তানজিদ হাসান তামিমও। কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে থামার আগে তার ব্যাট থেকে আসে ১৬ রান। আশা করা হচ্ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় হাল ধরবেন কিন্তু সেটি হয়নি। ১৮ রান করে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

২৯ রানের জুটি গড়ার পর শামার জোসেফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শান্ত। তার বিদায়ে ৫১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দেন মুশফিকুর রহিম।

এর আগে, শেষ উইকেটে বেশ প্রতিরোধ গড়ে ফেলেছিলেন জোমেল ওয়ারিকান আর জেইডেন সিলস। ৬৭ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেলেন তারা। শেষ পর্যন্ত এই জুটিটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ।

জেইডেন সিলসকে ১৫ রানে এলবিডব্লিউ করেন মিরাজ। ২৭ রানে অপরাজিত থাকেন ওয়ারিকান। ফলে ১০৬.৪ ওভার খেলে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

হাসান মাহমুদ ৯০ রান খরচায় একাই নিয়েছেন ৬টি উইকেট। ২টি করে উইকেট শিকার তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই