ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানবিধিমালা ব্যাটারি চালিত যানবাহনের উচ্ছেদ হিসেবে করা যাবে না: সংগ্রাম পরিষদ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিতসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্নশহীদ জিয়া দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন: সাহেদ আহমদ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকীশহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে: খন্দকার মুক্তাদিরসিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিতঅক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছেরসাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
ব্রেকিং নিউজ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্ন

সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বইমেলা সিলেট ২০২৬’। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ১২ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
বইমেলার সার্বিক প্রস্তুতি ও সফল আয়োজনের লক্ষ্যে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বইমেলা উদযাপন উপকমিটির সদস্য সচিব কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ। এছাড়া সভায় বক্তব্য রাখেন বইমেলা উপকমিটির আহ্বায়ক নাহিদ আহমদ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী ও প্রকাশক মো. জসিম উদ্দিন, মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন, কবি ও সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, লেখক দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি জসীম হাসান রাফী, কবি কামাল আহমদ, রাফী আহমেদ, কবি ও গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল এবং শাব্বির আহমদ প্রমুখ।
আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন এবং লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ। অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দসহ সিলেটের স্থানীয় লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত থাকবেন। বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানান, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলা। নতুন বইয়ের ঘ্রাণ, প্রিয় লেখকের সঙ্গে সাক্ষাৎ এবং সাহিত্য আড্ডায় মুখরিত করতে এই মেলায় উপস্থিত থাকার জন্য সকল সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই