ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
বিশ্ব

এনভিডিয়া প্রধানকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ, যা বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক –

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। একই সঙ্গে এমন অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার’ বলে আখ্যা দিয়েছে বেইজিং।

সোমবার (৯ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তথাকথিত চীনা গুপ্তচরের যে বয়ান তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অপবাদ ও মানহানির চেষ্টা। এ বিষয়ে চীন আগেও নিজেদের অবস্থান জানিয়েছে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ গণমাধ্যমে প্রকাশিত বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ তদন্তের ঘোষণা দেওয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল।

এর আগে রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, জেনসেন হুয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। হুয়াং এমন এক নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন, যিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে মার্কিন কর্মকর্তাদের দাবি।

গত মাসের শেষ দিকে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা অ্যালিস হুয়াং নামের এক চীনা নির্বাহীর বিরুদ্ধে বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন অ্যালিস।

প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং চীনের কাছে তথ্য পাচার করছিলেন বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এ ঘটনাকে কেন্দ্র করে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক এবং সম্ভাব্য বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই