ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগজাতীয় ঐক্য ছাড়া গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়: মিফতাহ্ সিদ্দিকীমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদলআধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরীলায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিতঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ঢাকা গাজীপুরে দুই কারখানায় বিক্ষোভ, ছয়টি ছুটিঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভসাকিবের সামনে নতুন চ্যালেঞ্জ
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

লুৎফর সিকদার গোপালগঞ্জ-

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচিকে ঘিরে সকালে টুঙ্গিপাড়া মোড়ে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমবেত হন। তাদের অনেকের হাতেই ছিল লগি-বৈঠা। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা। পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভে অংশ নেন।

পরবর্তী সময়ে লগি-বৈঠা হাতে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এর মধ্যেই বিক্ষুব্ধদের পক্ষ থেকে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ঘটনার পরও বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।

অন্যদিকে, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একই রাতে কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১৫টি অবিস্ফোরিত ককটেল।

তিনি আরও জানান, মঙ্গলবার জেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই