ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধিগোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশযুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনবাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়ালরামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত
আর্ন্তজাতিক

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক –

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবারের (২০ নভেম্বর) এ হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

Ads World

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবারের হামলায় তারা কয়েকটি স্থানে একাধিক ‘সশস্ত্র যোদ্ধাকে’ লক্ষ্যবস্তু করেছে। এর এক দিন আগেই মধ্য গাজায় বিরল এক স্থল অভিযান শেষ করার কথা জানায় ইসরাইলি বাহিনী।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শুক্রবার মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

কাছাকাছি আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর তারা দুটি করে মরদেহ গ্রহণ করেছে।

এ ছাড়া দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরে একটি তাঁবু লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন আরও একজন।

Ads World

আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলার পর তারা আরও দুটি মরদেহ গ্রহণ করেছে।

এএফপির পক্ষ থেকে হামলার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে কয়েক দফা হামলা চালিয়ে একাধিক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী জানায়, মধ্য গাজায় ট্যাংক নিয়ে পরিচালিত একটি স্থল অভিযান শেষ হয়েছে। আগের দিন শুরু হওয়া ওই অভিযানে হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকার কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।

এসব এলাকা যুদ্ধবিরতির পর নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অবস্থিত। এই রেখার মাধ্যমে গাজায় ইসরাইলি  বাহিনী ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো আলাদা করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করতেই ওই অভিযান চালানো হয়েছিল।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World