ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভছাত্রলীগের ২ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎশাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশপ্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদাননিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলতেলের দামে ফের দরপতনটানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফবিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা‘হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’
অর্থনীতি

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

অর্থনীতি ডেস্ক –

ভূরাজনৈতিক উত্তেজনা আর ডলারের মূল্যবৃদ্ধির কারণে গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। তবে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতুটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

Ads World

সোমবার (২৩ নভেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অস্থিরতা এবং দেশটির আসন্ন মূল্যস্ফীতির তথ্য ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে এই দাম বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৩ হাজার ৬১৬ ডলার ৫১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ ডলার ৬০ সেন্টে পৌঁছায়।

এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। গত মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সুদের হার সম্পর্কে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন এনেছে। এতে স্বর্ণের দামে কিছুটা সমর্থন তৈরি হয়েছে।

Ads World

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৯৩ দশমিক ৫ শতাংশ। গত সপ্তাহে এই সম্ভাবনা ছিল প্রায় ১০০ শতাংশ। সুদের হার বাড়ার সম্ভাবনা কমলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় কমে যায়। ফলে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

তবে বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের এই উত্থানকে এখনই দরপতনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলক সম্পদ বিক্রির কারণে স্বর্ণের দামে আবারও চাপ তৈরি হতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ ডলার ৪১ সেন্ট হয়েছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ করে। এগুলোর প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ ডলার ৮৫ সেন্ট এবং ৯০৩ ডলার ১৫ সেন্টে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World